সালমান এফ রহমান ও তারিক আহমেদের উপদেষ্টা পদের অবসান ঘটিয়ে আদেশ জারি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদের অবসান হয়েছে সালমান ফজলুর রহমান এবং তারিক আহমেদ সিদ্দিকের। তাদের পদের অবসান ঘটিয়ে আদেশ জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। আর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ২০১৫ সাল থেকে দায়িত্ব পালন করছিলেন মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।