তবে সচিবালয় গেটের দিকে প্রবেশের আগেই পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনরত শিক্ষকরা। পরে হাইকোর্টের সামনে রাস্তার ওপরে শুয়ে পড়েন তারা। এরপর আবার ফিরে আসেন প্রেসক্লাবে। দাবি মেনে নিতে স্লোগান দিতে থাকেন।
এ সময় ইবতেদায়ি মাদ্রাসা সমিতির প্রধান উপদেষ্টা মোখলেছুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্তব্যরত প্রশাসনের লোকজন আমাদেরকে আজ স্মারকলিপি দিতে নিষেধ করেছেন। আমরা প্রধানমন্ত্রীকে সম্মান করি তাই নিষেধ অমান্য করিনি। আশা করি আমাদের দাবি তিনি মেনে নেবেন।
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি আয়োজিত এ অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির মহাসচিব সাগর আহমেদ শাহীন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা সমিতির প্রধান উপদেষ্টা মোখলেছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মওলানা নজরুল ইসলাম হিরন, মওলানা শাহজাহান, তাজুল ইসলাম, আনিসুল হক, ইনতাজবিন হাকিম, রেজাউল করিম, সরদার কামাল প্রমুখ।
/আরএআর /এএইচ/
/আপ-এএ/