পোল্ট্রি শিল্পকে ২০২১ সাল পর্যন্ত করমুক্ত ঘোষণার দাবি

পোল্ট্রি শিল্পকে ২০২১ সাল পর্যন্ত করমুক্ত খাত হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে এই শিল্পের উদ্যোক্তা ও খামারিরা। শনিবার কুমিল্লায় বাংলাদেশ পোল্ট্রি শিল্প সমন্বয় কমিটি (বিপিআইসিসি) আয়োজিত পোল্ট্রি খামারি সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ‘সবার জন্য পুষ্টি’ নিশ্চিত করার অঙ্গীকার বাস্তবায়নে ডিম ও মুরগির মাংসের উৎপাদন দ্বিগুণ করতে।

বিপিআইসিসি’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান।

জেলার সব উপজেলার খামারি ও উদ্যোক্তারা সমাবেশে যোগদান করেন। খবর বাসস।

/এসটি/