প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক ছয় দিনের থাইল্যান্ড সফরের বিস্তারিত তুলে ধরতে বৃহস্পতিবার (২ মে) সকালে সংবাদ সম্মেলন করবেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে, সোমবার (২৯ এপ্রিল)  সকালে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় সফরের অংশ হিসেবে গত ২৪ এপ্রিল ব্যাংককে পৌঁছান শেখ হাসিনা।