চার ঘণ্টার সংক্ষিপ্ত সফরে আজ মঙ্গলবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর ঢাকায় আসছেন। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিকাল সাড়ে ৫টার দিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসবেন। রাত ৯টার দিকে তিনি চলে যাবেন।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া নৈশভোজে অংশ নেবেন তিনি।
আশা করা হচ্ছে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে।
তিনি দিল্লি থেকে ঢাকায় আসছেন এবং এখান থেকে সৌদি আরবে ফিরে যাবেন।
/এসএসজেড/এসএনএইচ/এসটি/