বিবৃতিতে জানানো হয়ে, বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার আগ্রহের পাশাপাশি শ্রমিকদের সঠিক প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
সম্প্রতি সৌদি আরবে কর্মরত বহু বাংলাদেশি শ্রমিক তাদের কাগজপত্র বৈধ করার সুযোগ পেয়েছেন। এরমধ্যে নতুন শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করলো সৌদি কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সন্ত্রাস প্রতিরোধে একত্রে কাজ করার বিষয়েও আলোচনা হয়েছে। সন্ত্রাস দমনের প্রচেষ্টায় সৌদি আরবকে সর্বাত্মক সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সৌদি আরবে বাংলাদেশের শ্রমিকদের নিয়মিতকরণের জন্য সে দেশের সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের বিভিন্ন খাতে সৌদি আরবের বিনিয়োগ কামনা করেন।
সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাকায় আসার পর আবার মঙ্গলবার রাতেই ঢাকা ত্যাগ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
/এফএস/