তিনি আরও বলেন, এ বছর ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৬’ উদযাপন উপলক্ষে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘দুর্যোগে পাবো না ভয়, দুর্যোগকে আমরা করবো জয়’ যা খুবই বাস্তবধর্মী ও সময়োপযোগী। প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণ সম্ভব না হলেও জনসচেতনতা বৃদ্ধি এবং পূর্ব প্রস্তুতির মাধ্যমে যেকোনও দুর্যোগে জীবন-জীবিকা ও সম্পদের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে।’
রাষ্ট্রপতি বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ দুর্যোগপ্রবণ অঞ্চলে অবস্থিত। বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশকে প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়। বাংলাদেশ ইতোমধ্যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বহির্বিশ্বে রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, সরকারি ও বেসরকারি সংস্থা এবং সুশীল সমাজের সমন্বিত প্রচেষ্টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দুর্যোগ ঝুঁকি হ্রাস করা সম্ভব হবে।
সূত্র: বাসস
/এনএস/এএইচ/