তাজুলের আরেক ভাই তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, দীর্ঘদিন থেকে তার দুই ভাই ও ভাইয়ের ছেলে এই বিরল রোগে আক্রান্ত। তারা কেউ ভিক্ষা করে আর দিনমজুরি করে জীবিকা নির্বাহ করেন। প্রায় দুই বছর আগে তার ভাই বাছেদ আলীকে রংপুরের স্থানীয় হাসপাতাল সেবা ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। তারা এই রোগের জন্য তার দুটি পা কেটে ফেলেন। এরপর থেকে তিনি ভ্যানে করে ভিক্ষা করেন।
তরিকুল আরও জানান, সম্প্রতি তারা জানতে পারেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এই রোগের সফল চিকিৎসা ও অপারেশন হয়েছে। তাই তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এজন্য তাদের সহযোগিতা করেছেন প্রধানমন্ত্রীর এপিএস জাহাঙ্গির আলম বুলবুল।
তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বার্ন ইউনিটের প্রধান ডাক্তার অধ্যাপক আবুল কালাম আজাদ। পরীক্ষা-নিরীক্ষা করে এ বিষয়ে কাল বৃহস্পতিবার বিস্তারিত জানানো হবে। তিনি বলেন, প্রাথমিকভাবে খুলনার ট্রি-ম্যান আবুল বাজনদারের শরীরে থাকা হিউম্যান প্যাপেরাস রোগের মতোই মনে হচ্ছে তাদের কাছে।
/জেইউ/এএইচ/আপ-এনএস/