নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান অভিযোগ করে বলেন, ঢাকাস্থ পাকিস্তান দূতাবাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
মন্ত্রী বলেন,‘পাকিস্তান একদিকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অন্যদিকে ঢাকায় তাদের দূতাবাস শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।’
এ সময় তিনি ২৫ মার্চের গণহত্যাকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণা করার দাবি জানান।
আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ও গণবিচার আন্দোলনের আহ্বায়ক এই মন্ত্রী আরও বলেন,‘২৫ মার্চ কালো রাতে পাকিস্তানিরা শুধু আমাদের হত্যাই করতে চায়নি, তারা বাঙালি জাতিসত্তাকে ধ্বংস করে দিতে চেয়েছিল।’
নৌ-পরিবহন মন্ত্রী বলেন,পাকিস্তানিরা পরবর্তী ৯ মাসে যে ৩০ লাখ নিরাপরাধ মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল তা ইতিহাসের বর্বরতম গণহত্যার সামিল। যা সংখ্যার দিক থেকে ইহুদী হলোকাস্ট এবং রুয়ান্ডার গণহত্যাকেও অতিক্রম করেছে।
সংগঠনের সভাপতি জেড এম কামরুল আনামের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগের কার্যকারী সভাপতি ফজলুল হক মিন্টু, সাধারণ সম্পাক সিরাজুল ইসলাম, বশির আহামেদ প্রমুখ।
এসআইএস/এমএসএম/