ধর্মীয় উপাসনালয়গুলো রক্ষা ও পাহারা দেওয়ার ব্যবস্থা করতে ছাত্রজনতাকে আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।
সব বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে ছোট ছোট দল গঠন করে অনতিবিলম্বে নিজ নিজ এলাকার ধর্মীয় উপাসনালয়গুলো রক্ষার এবং পাহারা দেওয়ার ব্যবস্থা করার অনুরোধ করেন সমন্বয়করা। সোমবার (৫ আগস্ট) ছাত্রজনতার উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি ফেসবুক পোস্টে এই অনুরোধ করা হয়।
আন্দোলনের মুখে সোমবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই দেশের একাধিক স্থানে ধর্মীয় উপাসনালয়গুলোতে সহিংসতার খবর পাওয়া যায়।