অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচন কমিশন সংস্কারের কথা বলেছেন। আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করবো। কমিশনকে যে কোনও সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখবো।
প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় প্রথমবারের মতো যাত্রীদের উদ্দেশে ভাষণ দেন তিনি।
ড. ইউনূস বলেন, গণতন্ত্রকে সুসংসহত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সফল পরিণতি দিতে প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও নির্বাচনী ব্যবস্থা, আইন-শৃঙ্খলা খাত এবং তথ্য প্রবাহে প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে।