বাংলাদেশে উগ্রবাদ নিয়ে ভারতের শঙ্কা বিষয়ে দিল্লির মনোভাব পরিবর্তন হওয়া প্রয়োজন বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধি বাংলাদেশে উগ্রবাদ নিয়ে তাদের শঙ্কার বিষয়ে মন্তব্য করতে গিয়ে বুধবার রাতে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, তাদের এ ধরনের ন্যারেটিভ পরিবর্তন করা প্রয়োজন। একটি ন্যারেটিভ এমন যে একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী। এ ধরনের একটি ন্যারেটিভ প্রচার করার চেষ্টা করা হচ্ছে মিডিয়াতে। আমি মনে করি, এ ধরনের প্রচার থেকে ভারতের বের হয়ে আসা প্রয়োজন।’
আমাদের কাছে যে তথ্য আছে সেটির ভিত্তিতে দেখতে পাচ্ছি না যে উগ্রবাদীরা এখানে কিছু করে ফেলছে। সরকারে যারা আছেন তাদের এ ধরনের কোনও এজেন্ডাও নেই, এরকমের ব্যাকগ্রাউন্ডও নেই বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।