নিরাপত্তা, সন্ত্রাসবাদ প্রতিরোধ, পরিবহন ও আকাশ পথে নিরাপত্তা, সাইবার সিকিউরিটি ইত্যাদি বিষয় নিয়ে তারা আলোচনা করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি সারাহ সিওয়েল সন্ত্রাসবাদ প্রতিরোধ বিষয়ে আলোচনার জন্য চারদিনের সফরে এ মাসের শেষ দিকে ঢাকায় আসবেন।
তিনি জানান, সাতটি ব্যুরো ও অফিসের প্রধান সারাহ এবং বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয় তিনি দেখাশোনা করেন।
বেসামরিক নিরাপত্তা বিষয়ে সারা বিশ্বে যে ঝুঁকি রয়েছে, তা ঠেকানোর জন্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রচেষ্ঠা, তার নেতৃত্ব দেন সারাহ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকতা জানান, সফরকালে প্রধানমন্ত্রীর দপ্তর, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, পুলিশ ও অন্যান্য সরকারি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন।
এছাড়া হোমল্যান্ড সিকিউরিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালান বার্সিন দুইদিনের সফরে এ মাসের শেষে ঢাকায় আসবেন। তিনি পরিবহন ও আকাশ পথে নিরাপত্তার বিষয়ে আলোচনা করবেন।
বিমানবন্দর নিরাপত্তা নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের যে টানাপোড়েন চলছে, সে মুহূর্তে তার এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।
অন্যদিক যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাইবার বিষয়ক ডেপুটি কোঅর্ডিনেটর টম ডিউক আগামী সপ্তাহে দুইদিনের সফরে ঢাকা আসবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের সাইবার নীতি বাস্তবায়নের জন্য কাজ করেন ডিউক। তার কাজের মধ্যে আছে- সাইবার অপরাধ, সাইবার নিরাপত্তা, ইন্টারনেট সুশাসন, জাতীয় নিরাপত্তা এবং সাইবার সক্ষমতা বৃদ্ধি।
ঢাকায় তিনি টেলিকম মন্ত্রণালয় ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
এসএসজেড/এজে/