আব্দুল্লাহপুর-মতিঝিল রুটে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’

বিআরটিসিশিক্ষার্থী ও কর্মজীবী নারীদের চলাচলের সুবিধার্থে রাজধানীর আবদুল্লাহপুর থেকে মতিঝিল পর্যন্ত রুটে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’। মঙ্গলবার থেকে কার্যকর হবে এ বাস সার্ভিস। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিদিন সকাল সাতটায় উত্তরার আবদুল্লাহপুর বিআরটিসি কাউন্টার থেকে এ বাসটি নারী যাত্রীদের নিয়ে মতিঝিলের উদ্দেশে রওনা হবে এবং বিকাল পাঁচটায় একই বাস মতিঝিল থেকে আবদুল্লাপুরের উদ্দেশে ছেড়ে যাবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে চট্টগ্রামেও নারীদের জন্য বাস সার্ভিস চালু করা হয়েছে। এ সার্ভিসের আওতায় দু’টি বাস চট্টগ্রাম নগরীর নিউমার্কেট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং কালুরঘাট থেকে কাঠগড় রুটে চলাচল করছে।
/ওএফ/এইচকে/