আবুল বাজানদারের পরিবারকে আর্থিক সহযোগিতা এনভয়ের


আবুল বাজানদারের পরিবারকে আর্থিক সহযোগিতা এনভয়েরবৃক্ষমানব আবুল বাজানদারের পরিবারকে প্রতিমাসে পাঁচহাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডেনিম ফ্যাব্রিক নির্মাতা প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইল লিমিটেড। আগামী একবছরের জন্য বাজানদারের পরিবারকে এ আর্থিক সহযোগিতা দেবে তারা।
আজ মঙ্গলবার (১৫ মার্চ) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আবুল বাজানদারের কেবিনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রকৌশলী কুতুবউদ্দিন আহমেদ এর পক্ষে প্রথম মাসের টাকা তুলে দেন বার্ন  ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এবং বার্ন ইউনিটের বর্তমান পরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ।
এ প্রসঙ্গে ডা. সামন্ত লাল সেন বাংলা ট্রিবিউনকে বলেন, আবুল বাজানদারের পরিবার দরিদ্র থেকেও দরিদ্রতর। এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য এনভয় টেক্সটাইলকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
/জেএ/এফএস/