৩ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমস্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,সন্তান প্রসবের সময় ঝুঁকি এড়াতে প্রশিক্ষিত মিডওয়াইফের সহায়তা নেওয়ার জন্য জনসচেতনতা বাড়ানো দরকার।গর্ভবতী মায়েদেরকে এ বিষয়ে সচেতন করে তুলতে তৃণমূল পর্যায়ে বিশেষ সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি নিয়ে এগোতে হবে।
তিনি মঙ্গলবার ঢাকায় ‘প্রথম আলো’ কার্যালয়ে ‘বাংলাদেশে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবায় পেশাদার মিডওয়াইফ’ বিষয়ক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী নার্স ও মিডওয়াইফদের মানবিক দায়িত্ববোধের সঙ্গে রোগীদের সেবা প্রদানের আহ্বান জানিয়ে বলেন, নার্সিং-এর মতো মহান পেশায় নিয়োজিতদের রোগীর সেবাকে শুধু কাজ হিসেবে বিবেচনা করলে হবে না। মানুষের আস্থা অর্জনে তাদেরকে সচেষ্ট থাকতে হবে। একই সঙ্গে নতুন নিয়োগপ্রাপ্ত মিডওয়াইফদেরকে মায়েদের আস্থা অর্জনে কাজ করে যাওয়ার পরামর্শ দেন তিনি।
হাসপাতাল সংলগ্ন পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সরকারের গৃহীত উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, যে কোনও মূল্যে হাসপাতালের ভেতর ও বাইরের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। স্বাস্থ্য কেন্দ্রের  কোনো কক্ষে যেন আবর্জনা না জমে সেদিকে সতর্ক থাকতে হবে।


সারা দেশে পর্যায়ক্রমে ৩ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করে মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সদের দ্বিতীয় শ্রেণীর পদে উন্নীত করে যথাযথ মর্যাদা দান করেছেন। তিনিই মিডওয়াইফদের মর্যাদা প্রতিষ্ঠিত করবেন।
বৈঠকে অন্যান্যের মাঝে সংসদ সদস্য ডা. হাবিব-এ মিল্লাত, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন, নার্সিং সার্ভিসেস এর পরিচালক নিলুফার ফরহাদ, অভিনয় শিল্পী মনিরা ইউসুফ মেমি।

জেএ/এমএসএম