মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের ব্যানারে এসব দাবি তুলে ধরা হয়।
দাবিগুলোর মধ্যে-২৫ মার্চের মধ্যে হলের বৈধ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ,হলে প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা,নিপীড়নকারীদের প্রশাসনিক আশ্রয়-প্রশ্রয় বন্ধ করা,জড়িতদের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া,গণরুম বাতিল করা,শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে এক বা একাধিক টিম গঠন করে র্যাগিং প্রতিহত করা প্রভৃতি।
র্যাগিংয়ের কারণ হিসেবে প্রশাসনের বদলে আবাসিক হলগুলোতে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের কর্তৃত্ব ও আবাসন সংকটকেই দায়ি করেন বক্তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি ইমরান নাদিম।
সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন,প্রশাসন হলগুলোকে ক্ষমতাধর ছাত্র সংগঠনের বড় ভাইদের কাছে অলিখিত ইজারা দিয়েছে। আর সেকারণেই র্যাগিংয়ের মতো অপরাধ ঘটছে। ঐক্যকদ্ধ হওয়া ছাড়া এই অপরাধ নির্মূল করা সম্ভব না।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা,দর্শন বিভাগের অধ্যাপক এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
/এনএস/এমএসএম