সংবিধান ও বিচার বিভাগ সংস্কার কমিশনের মতবিনিময়

সংবিধান সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উভয় কমিশনের কাজের অগ্রগতির বিষয়ে পরস্পরকে অবহিত করা হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিচার বিভাগ সংস্কার কমিশনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ, ইমরান সিদ্দিক, মুহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ এতে যোগ দেন।

মতবিনিময় সভায় বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান, বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান, আপিল বিভাগের সাবেক বিচারপতি এবং কমিশনের সদস্য, বিচারপতি এমদাদুল হক, হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি ফরিদ আহমেদ শিবলী, হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি; সাইয়েদ আমিনুল ইসলাম, মাজদার হোসেন, তানিম হোসেন শাওন, কাজী মাহফুজুল হক (সুপণ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আরমান হোসাইন উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় দুই পক্ষ সংশ্লিষ্ট কমিশনের কাজের অগ্রগতির বিষয়ে পরস্পরকে অবহিত করেন।

সভায় সংবিধান সংস্কার বিষয়ক বিভিন্ন বিষয়, বিশেষত সংবিধানে বিচার বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন অনুচ্ছেদ নিয়ে আলোচনা করা হয়। দুই কমিশনের কাজ এবং সুপারিশগুলোর সমন্বয়ের বিষয়ে আলোকপাত করা হয়।