হাজারীবাগে গ্যাস-বিষক্রিয়ায় শ্রমিকের মৃত্যু

মরদেহরাজধানীর হাজারীবাগে সামিরা ট্যানারি সংলগ্ন একটি স্যুয়ারেজ ট্যাংক পরিষ্কার করতে নেমে গ্যাস বিষক্রিয়ায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন হাজারীবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সামাদ।
বিষক্রিয়া মৃত শ্রমিকের নাম আবুল হোসেন(৩৫)। বাবার নাম হাশেম আলী। গ্রামের বাড়ি রংপুরের পীরগাছায়। আবুল হোসেন হাজারিবাগ এলাকার বেড়িবাঁধ এলাকায় সপরিবারে থাকতেন।
মুমূর্ষু অবস্থায় আবুল হোসেনকে স্যুয়ারেজ ট্যাংক থেকে উদ্ধার করে স্থানীয় ফায়ার সার্ভিসকর্মী মরিরুজ্জামান ও এএসআই আব্দুস সামাদ ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমএমআর/এইচকে/