তিনি বলেছেন, ‘ষড়যন্ত্র যতই হোক, প্রত্যেক যুদ্ধাপরাধীকে বিচারের মুখোমুখি হতে হবে। কোটি কোটি ডলার খরচ করে বিশ্বব্যাপী যতই লবিস্ট নিয়োগ করুক না কেন, বিচারের হাত থেকে কেউই রক্ষা পাবেন না।’
জার্মানির হ্যানোভারে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশ্বের সবচেয়ে বড় ‘সিভিট’ সম্মেলনে যোগ দিতে জামানিতে যান সজীব ওয়াজেদ জয়। সম্মেলনে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে প্রযুক্তিবিদ হিসেবে আমন্ত্রিত হওয়ায় স্থানীয় আওয়ামী লীগ ও প্রবাসীরা তাকে সংবর্ধনা দেন।
আওয়ামী লীগের পাশে থাকার জন্য আহবান জানিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়নি, ব্যর্থ রাষ্ট্রে পরিনত হয়নি। আজ বিশ্বের তিনটি দ্রুত উন্নতির পথে এগিয়ে যাওয়া দেশের মধ্যে বাংলাদেশ একটি। যোগাযোগ বিদ্যুৎ প্রযুক্তিখাতে বাংলাদেশ অনেক এগিয়েছে।’
তিনি বলেন, ‘গত সাত বছরে দেশে ডিজিটাল বিপ্লব হয়েছে। শুধু শহরের মানুষই নয়, গ্রামের মানুষজনও এর সুফল পাচ্ছে। ক্ষমতার জন্য নয়, আমরা দেশের মানুষের জন্য কাজ করতে এসেছি। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। দেশের একজন মানুষও দরিদ্র থাকবে না এটাই আমাদের স্বপ্ন।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ইমরান আহমেদ এমপি, জার্মান আওয়ামী লীগের বশিরুল হক সাবু, শেখ আহমেদ বাদল, জাহিদুল ইসলাম পুলক প্রমুখ।
/এজে/