প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস বিস্ফোরণ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। আশপাশের বাসিন্দারা জানিয়েছেন, আগুন লাগার আগে বিকট শব্দ হয়। দেখা গেছে ভবনের প্রত্যেক তলার রান্নাঘরের দেয়াল বিস্ফোরণে ভেঙে গেছে।
বৃহস্পতিবার রাত পৌনে দুইটার দিকে বনানীর ২৩ নম্বর রোডের ৯ নস্বর বাড়িতে এ আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করে।
আগুন লাগার পর ভবনের অনেক বাসিন্দা ছাদে অবস্থান নেন। অনেকে বাসার মধ্যে আটকা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করেন।
মেয়র আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘আমরা দেখেছি নিচে গ্যাস লাইনে লিক করছে।’
ছবি: নাসিরুল ইসলাম।
/এজে/