রাজধানীতে দুই নবজাতকের লাশ উদ্ধার

লাশ উদ্ধাররাজধানীর বাড্ডা ও ভাষানটেক এলাকা থেকে পৃথক দু’টি স্থানে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উদ্ধারকৃত লাশ দু’টি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মোজাম্মেল হক।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত কুমার জানান, বাড্ডার স্বাধীনতা সড়কের খানকাহ শরীফের পাশের একটি ময়লার স্তুপ থেকে সকাল ১১টার দিকে একটি মেয়ে নবজাতকের মস্তকবিহীন লাশ উদ্ধার করে পুলিশ।
ভাষানটেক থানার এসআই  নুরুজ্জামান জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ভাষাণটেক কবরস্থান এলাকা একটি ছলে নবজাতকটির লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি কাপড়ে মোড়ানো ছিল।
কোনও ক্ষেত্রেই সংশ্লিষ্টতার অভিযোগে কাউকে আটক করা হয়নি।
/এআরআর/এইচকে/