শহীদুল হক বলেন, নির্বাচনে প্রথম দফায় ভোটগ্রহণ হবে ২২ মার্চ। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ৩১ মার্চ। এতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, বিজিবি এবং আনসারস এক লাখ ৮০ হাজার সদস্য দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনের সময় পুলিশের ৪০ হাজার, র্যাবের ৯ হাজার, বিজিবির ৯ হাজার ও আনসারের ৪ হাজার সদস্য থাকবে। তারা ভোটগ্রহণের কেন্দ্র এলাকায় দায়িত্ব পালন করবে। এছাড়া টহলেও দায়িত্ব পালন করবে পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, সম্প্রতি ঘটে যাওয়া দেশের ২০৮টি নির্বাচনি সহিংসতায় ৭ জন নিহত, ৫৮০ জন আহত হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে ১৪৩টি। জিডি হয়েছে ৫৫টি। গ্রেফতার করা হয়েছে প্রায় ১০০ জনকে।
এদিকে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য সবার কাছে সহযোগিতা চেয়েছেন শহীদুল হক।
/জেইউ/এআর /এএইচ/