নিহত জহিরুল ইসলাম সিরাজগঞ্জ কাজীপুর থানার মৃত ইউসুফ আলী শেখের ছেলে। তিনি মিরপুরে দক্ষিণ পাইকপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন।
রিকশার মালিক রায়হান জানান, রবিবার সকালে তিনি ও জহিরুল হারিয়ে যাওয়া এক আত্মীয়কে খুঁজতে বের হলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত জহিরুলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বেলা ১১টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক ক্যাম্পের ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান, জহিরুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগে রাখা হয়েছে।
এদিকে রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পরে শামীম আহমেদ (২৯) নামে এক ব্যক্তি মারা গেছেন। রবিবার সকাল ৯টার দিকে বনানী রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। জিআরপি থানার ওসি আবদুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
/এআর/