বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ডলার চুরির ঘটনার তদন্তে ঢাকায় এসেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন) একটি প্রতিনিধি দল।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ডলার চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের কাছে এফবিআইয়ের মাধ্যমে তথ্য চাইবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রবিবার দুপুরে সিআইডির এক কর্মকর্তা এ তথ্য জানান।
/এআরআর/এজে/