রবিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বাড্ডা থানার ভারপ্রাত্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই বিকাশ এজেন্ট ব্যাংক থেকে টাকা তুলে তার দোকানে ফিরছিলেন। এ সময় কুমিল্লা পাড়ায় পৌঁছলে দুই ছিনতাইকারী তার ব্যাগ ধরে টানাটানি করে। ব্যাগ ধরে রাখার এক পর্যায়ে ছিনতাইকারীরা তার বুকে গুলি করে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে কুর্মিটোলা মেডিক্যাল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এআরআর/এসএনএইচ/এপিএইচ