সেই জুনায়েদ কারাগারে

জুনায়েদঅক্সফোর্ড-এর ছাত্র নুরুল্লাহকে মারধরের ঘটনায় জুনায়েদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার সাইবার ক্রাইম ট্রাইবুনালে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন জুনায়েদ। পরে বিচারক কে এম শামসুল আলম তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১৩ মার্চ ধানমন্ডি লেকের পাড়ে নুরুল্লাহ নামে  অক্সফোর্ড- স্কুলের এক ছাত্রকে মারধর করেন জুনায়েদ। মারধরের ঘটনাটি মোবাইলে ভিডিও ধারণ করে পরে সেটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন জুনায়েদ ও তার বন্ধুরা। এ ঘটনায় পরদিন ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন নুরুল্লাহ।


জেইউ/এপিএইচ/