মেজর জেনারেল মঈনের বিরুদ্ধে হাইকোর্টের রুল

আদালত অবমাননার অভিযোগে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দীনের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে মঈন উদ্দীনসহ ৫ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আপিল বিভাগের একটি আদেশ অমান্য করায় তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। এ আবেদনে শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম শহীদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সৈয়দ এ পি মোজাফফর আলী, মতিলাল তিওয়ারী।

/ইউআই/এসটি/