কীভাবে পরস্পরের খোঁজ নিচ্ছেন, যোগাযোগ ব্যবস্থা ঠিক আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ফেসবুকের মাধ্যমে ‘সেফটি আস্ক’ ব্যবহার করছি। সেখানে আমার সঙ্গে যাদের যোগাযোগ আছে তারা যার যার মতো করে উত্তর করে যাচ্ছেন যে কে কীভাবে আছেন।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টার কিছু আগে ব্রাসেলসে জাভেনতেম বিমানবন্দরে জোড়া বিস্ফোরণ ঘটে। ওই হামলায় সংবাদমাধ্যম বিবিসি অসমর্থিত সূত্রের বরাত দিয়ে এ পর্যন্ত ৩৪ জনের প্রাণহানির খবর দিয়েছে। এর এক ঘণ্টা পর ইইউ ইন্সটিটিউশনগুলোর কাছের মানবিক মেট্রো স্টেশনে আরেকটি বিস্ফোরণ হয়। ওই ঘটনায় ১০ জনের মৃত্যুর কথা জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।
পর পর দুটি বিস্ফোরণের ঘটনায় বেলজিয়ামের ব্রাসেলসে সর্বোচ্চ সন্ত্রাসবিরোধী সতর্কতা নেওয়া হয়েছে। ব্রাসেলসের বিমানবন্দরটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সেইসঙ্গে অন্য দেশ থেকে বেলজিয়ামের দিকে আসা বিমানগুলোকে অন্য বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। মেট্রো স্টেশনে হামলার ঘটনাকে কেন্দ্র করে রেল চলাচলও বন্ধ রাখা হয়েছে। বন্ধ রয়েছে বাস চলাচলও।
/ইউআই /এএইচ/