মোহাম্মদপুরে যুবকের আত্মহত্যা


আত্মহত্যারাজধানীর মোহাম্মদপুরে গলায় ফাঁস দিয়ে রাজিন আহমেদ মেরিল (২৩) নামে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি ঝিনাইদহের কালিকাপুরস্থ আদর্শপাড়ার জাভেদ আলী সরকারের ছেলে।
বুধবার রাত ১টা ২৫ মিনিটে মোহাম্মদপুরের একটি বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
মোহাম্মদপুর থানার এসআই মোহাম্মদ আক্তার হোসেন বলেন, সূচনা মডেল টাউনের ২ নাম্বার সড়কের ২ নাম্বার বাসার নিচ তলা থেকে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের মামা লিটন বলেন, তারা শুনেছেন মেরিল আবৃতি নামের এক মেয়েকে গোপনে বিয়ে করে মোহাম্মদপুরের ওই বাসায় বসবাস করতেন।
আর নিহতের খালা ফিরোজা খাতুন বলেন, বুধবার রাতের পর থেকে আবৃতিকেও পাওয়া যাচ্ছে না।
/এমআর/এসএনএইচ/এপিএইচ/