সোমবার বিকেল পৌনে ৫ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শ্যামপুর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আসমা আক্তার বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাওয়া থেকে আসা আপন পরিবহনের একটি বাস ব্রিজের উপরে এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ঢালে বিলবোর্ডের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।
তিনি বলেন, প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় এক নারীসহ তিন আহতকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/এআরআর/ এমএসএম /