দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকারি উদ্যোগ

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও স্বল্প-আয়ের জনগোষ্ঠীর সুলভমূল্যে খাদ্য প্রাপ্তি নিশ্চিতের জন্য খাদ্য মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। 

মঙ্গলবার (২৬ আগস্ট) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে জানান হয়, বর্তমানে সারা দেশে (সিটি করপোরেশন, শ্রমঘন জেলা বা উপজেলা, জেলা সদর পৌরসভা) চলমান খোলা বাজারে খাদ্য-শস্য বিক্রয় (ওএমএস সাধারণ) কার্যক্রমে ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রির পাশাপাশি আগামী  ১ সেপ্টেম্বর থেকে উপজেলা পর্যায়ে প্রতি কর্মদিবসে ১ মেট্রিক টন আটা ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, জনগণ নির্ধারিত বিক্রয় কেন্দ্র থেকে প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা দামে কিনতে পারবেন।