রাজধানীর সাতরাস্তা-মগবাজার অংশের ফ্লাইওভার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (৩০ মার্চ) সকালে প্রধানমন্ত্রী এই ফ্লাইওভার যান চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করবেন।
পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সাতরাস্তা-মগবাজার অংশের ২.১১ কিলোমিটার ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করার পর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় যানজট কমবে বলে আশা করা হচ্ছে।
এদিকে নবনির্মিত ফ্লাইওভারে চলাচলরত যানবাহনের বাড়তি চাপ মোকাবেলায় অর্থাৎ ওই এলাকায় যানবাহন নিয়ন্ত্রণে ব্যাপক প্রস্ততি নিয়েছে তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক জোন।
গাড়ির গতি প্রকৃতি নির্ণয়, লেন বিভাজন এবং ফ্লাইওভারে চলাচলরত যানবাহনের গতি প্রকৃতি সম্পর্কে নগরবাসীকে সচেতন করতে তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক জোন বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
/এফএস/