দারিদ্র্য মোকাবিলায় চীনকে অনুসরণ করা উচিত: প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চীন দিনে দিনে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে দারিদ্র্য মোকাবিলায় তারা খুব সফল হয়েছে। দেশটির লাখ লাখ লোক দারিদ্র্যতা থেকে বেরিয়ে আসছে। দারিদ্র্য মোকাবিলায় চীনকে বাংলাদেশের অনুসরণ করা উচিত।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চায়না-ঢাকা ডে উদযাপন অনুষ্ঠা‌নে এ কথা বলেন তিনি।

উপ‌দেষ্টা ব‌লেন, প্রধান উপদেষ্টা সম্প্রতি চীন সফর করেছেন। সে সময় দেশটির সঙ্গে ৮টি চুক্তি ও সমঝোতা হয়েছে। আমরা প্রত্যাশা করি, আগামী দিনে দুদেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে।

আগামীতে বাংলা‌দেশ ও চী‌নের ম‌ধ্যে সম্পর্ক আরও নতুন উচ্চতায় যা‌বে ব‌লে মন্তব‌্য ক‌রে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ব‌লেন, বাংলাদেশ ও চী‌নের সম্পর্ক এ বছর ৫০ বছর পূর্তি হয়েছে। আমাদের দুদেশের সম্পর্ক দিনে দিনে আরও গভীর হচ্ছে। দুদেশের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ছে। আমরা আগামীতে শান্তি ও সমৃদ্ধির পথে একযোগে এগিয়ে যেতে চাই।