রাষ্ট্রপতির শিল্পোন্নয়ন পুরস্কার পেলেন আব্দুল মোনেম ও তার পুত্র

রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার নিচ্ছেন আব্দুল মোনেমবাংলাদেশের বেসরকারি খাতে শিল্প স্থাপন,পণ্য উৎপাদন,কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন নীতিমালা-২০১৩’ অনুযায়ী বৃহৎ শিল্প ক্যাটাগরিতে আব্দুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মোনেম এবং তথ্য প্রযুক্তি বিষয়ক হাইটেক শিল্প ক্যাটাগরিতে একই প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মহিউদ্দিন মোনেম ২০১৪ সালের জন্য পুরস্কার পেয়েছেন। বুধবার দুজনকেই রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ পুরস্কার প্রদান করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাষ্ট্রপতি ছাড়াও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং মন্ত্রণালয়ের সচিব মোশারফ হোসেন ভূঁইয়া এনডিসি প্রমুখ।
জানা গেছে,১৯৫৬ সালে প্রতিষ্ঠিত আব্দুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মোনেম তার  পুত্রদ্বয় মাইনুদ্দিন মোনেম এবং মহিউদ্দিন মোনেমকে সঙ্গে নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। এ এস এম মাইনুদ্দিন মোনেম এবং এ এস এম মহিউদ্দিন মোনেম উভয়ই প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ৫৬ বছরে বাংলাদেশ সরকার, বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মতো প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে মিলে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নমূলক প্রকল্প সম্পন্ন করেছে। কোকা-কোলার বোতলজাতকরণ, চিনিকল, ওষুধ, ইগলু আইসক্রিম, দুধ ও দুগ্ধজাত খাবারসহ বিভিন্ন ধরনের খাবারও তৈরি করছে আব্দুল মোনেম লিমিটেড। বর্তমানে আব্দুল মোনেম লিমিটেডে ১০ হাজার কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন।
/সিএ /এমএসএম