এ সময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি ও সরকারের সফলতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিককর্মী হিসেবে দেশের জনগণের প্রতি দায়িত্ববোধ ও সে অনুযায়ী কাজ করার পাশাপাশি পরিকল্পিত পদক্ষেপ নিয়েছি বলেই অর্জনগুলো সম্ভব হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা যারা রাজনীতি করি, আমাদের স্থায়ীত্ব ৫ বছর। আপনারা সরকারি কর্মকর্তা। আপনাদের স্থায়ীত্ব আমাদের চেয়ে বেশি। আপনাদের দায়িত্ব উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখা।
শেখ হাসিনা বলেন, ৭৫ পরবর্তী সময়ে পরাজিত শক্তি ও তাদের দোসররা ক্ষমতায় আসার সঙ্গে-সঙ্গে বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রা ব্যহত হয়। ৯৬ সালে আওয়ামী লীগে উন্নয়নে গতি সঞ্চার করে। ২০০১ সালে আবারও পরাজিত শক্তি ক্ষমতায় এসে গতি ব্যাহত করে। ২০০৯ সালে সরকার গঠন করে আমরা আবারও উন্নয়নে গতি নিয়ে আসি।
সন্ত্রাস-জঙ্গীবাদ বিষয়ে সবাইকে সর্তক হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাস যেন কখনও আমাদের গ্রাস করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
সরকারি কর্মকর্তাদের আবাসন সমস্যার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী আগামীতে সরকারি অফিসারদের জন্য ৪০ ভাগ আবাসনের ব্যবস্থা করার পরিকল্পনার কথা জানান।
/পিএইচসি/এমএনএইচ/