এইচএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম

আজ রবিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টা পরীক্ষা শুরু হবে। এ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

কন্ট্রোল রুমের ফোন নম্বরগুলো হলো- ৯৫৪০৩০২, ৯৫৭৬৭৮০, ০১৭৭৭-৭০৭৭০৫ ও ০১৭৭৭-৭০৭৭০৬। কন্ট্রোল রুমের ইমেইল examcontrolroom@moedu.gov.bd

এ বছর দেশের আটটি সাধারণ, মাদ্রাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ১২ লাখ ১৮ হাজার ৬২৮। যা গত বছরের চেয়ে ১ লাখ ৪৪ হাজার ৭৪৪ জন বেশি।
সময়সূচি অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ৯ জুন। এরপর ব্যবহারিক পরীক্ষা ১১ জুন শুরু হয়ে ২০ জুন শেষ হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষা দেখতে আজ সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে যাবেন।
এসএসসি পরীক্ষার মতো এইচএসসি পরীক্ষাতেও বহুনির্বাচনি প্রশ্নের (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। এরপর দিতে হবে সৃজনশীল অংশের উত্তর। এই
দুই অংশের মাঝে সাধারণ বিষয়ের জন্য ১০ মিনিট ও বিজ্ঞানের বিষয়গুলোর জন্য ১৫ মিনিট বিরতি থাকবে। এত দিন এমসিকিউ অংশ পরে হতো।
ইতিমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে।

/এসটি/