ঢাকা মহানগরীর প্রতিটি বাসায় আসন্ন গণভোটে পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ শিরোনামের লিফলেট পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।
রবিবার (১৮ জানুয়ারি) বিকালে আলী রীয়াজের কার্যালয়ে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সচিব রেজাউল মাকছুদ জাহেদী, ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মো. মাহমুদুল হাসানের বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
এছাড়াও মহানগরীর (উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন) হাইরাইজ ভবনে ড্রপ ডাউন ব্যানার, বিলবোর্ড স্থাপন, সড়কদ্বীপে দৃষ্টিনন্দন ফেস্টুন ও বিভিন্ন স্থাপনায় স্টিকার প্রদর্শনীর মাধ্যমে নগরবাসীকে একটি গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করা হবে বলে জানান হয়।
এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।