ভোটকেন্দ্রে বাধা ও জাল ভোটে কঠোর ব্যবস্থা নেবে ইসি

ভোটকেন্দ্রে যাতায়াতে বাধা দেওয়া, ভোট কেনাবেচা এবং জাল ভোট দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এসব অনিয়মের সঙ্গে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কমিশন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এক বার্তায় একথা জানিয়েছে নির্বাচন পরিচালনাকারী সংস্থাটি।

প্রসঙ্গত, নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সারাদেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোটের মাঠে মোতায়েন করা হয়েছে প্রায় ৯ লাখ সদস্যের বিশাল নিরাপত্তা বলয়। বাহিনীগুলোর প্রধানরা বলছেন, এবারের নির্বাচনকে তারা একটি ‘উদাহরণ’ হিসেবে প্রতিষ্ঠা করতে চান—যেখানে ভোট হবে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক।