পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথমদিনের মতো অফিস করলেন মন্ত্রণালয়ে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে দুপুর ২টায় আসেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
কথা নয়, কাজে বিশ্বাসী বলে জানিয়েছেন তিনি। আমীর খসরু বলেন, কথা কম বলে কাজ বেশি করতে চাই। মন্ত্রী হওয়ার পর প্রথম এই মন্ত্রণালয়ে আসলাম। বিভিন্ন প্রকল্প রিভিউ করার পর সিদ্ধান্ত জানানো হবে।
পরিকল্পনা মন্ত্রণালয় ছাড়াও অর্থ মন্ত্রণালয়েও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তিনি। পরিকল্পনা মন্ত্রণালয়ে সপ্তাহে কতদিন উপস্থিত থাকবেন প্রশ্নে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের কাজের চাপের ওপর নির্ভর করে উপস্থিত থাকবো।