৩৫তম বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা আশরোফা ইমদাদকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে তার এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সিনিয়র তথ্য কর্মকর্তা আশরাফা ইমদাদের চাকরি প্রেষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। তিনি নিজ বেতন স্কেলেই এই নতুন পদে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, আশরোফা ইমদাদ বর্তমান দায়িত্ব পাওয়ার আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস উইংয়ে সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।