যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান থাকার জন্য আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবেন না।

বৃহস্পতিবার (১৯ বৃহস্পতিবার) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

তিনি সাংবাদিকদের জানিয়েছেন, গুলশানের বাসভবনে থাকতেই প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাচ্ছন্দ্যবোধ করছেন তাই বসবাসের জন্য আপাতত যমুনায় উঠবেন না ।

এর আগে বুধবার অতিরিক্ত প্রেস সচিব জানান, ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করবেন যমুনায়।

তিনি জানান, জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের নামাজ আদায় করে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সকাল ১০টা থেকে যমুনায় শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।