বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানের অভিনন্দন বার্তা 

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের সরকার এবং জনগণকে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে পাকিস্তান।

স্বাধীনতা দিবসের প্রাক্কালে বৃহস্প‌তিবার (২৬ মার্চ) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ অভিনন্দন জানায়। 

বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানের সরকার ও জনগণ বাংলাদেশের সরকার এবং জনগণকে তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে।

বার্তায় আরও উল্লেখ করা হয়েছে যে, পাকিস্তান বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে এবং দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর করার ইচ্ছা প্রকাশ করে।