মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা

মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) এ শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচনের পর যখন বাংলাদেশ তার ইতিহাসে নতুন অধ্যায় শুরু করছে, ঠিক তখনই এ উদযাপনটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

মার্কো রুবিও আরও বলেন, “মুক্ত, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্বপ্নে বিশ্বাসী বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে। আমরা উভয় দেশের জনগণের কল্যাণে অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার প্রত্যাশা করি।”

তিনি যোগ করেন, “বাংলাদেশ যখন এ ঐতিহাসিক মুহূর্তটি উদযাপন করছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সম্পর্ককে আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।”