পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ 

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। 

বুধবার (১৫ এপ্রিল) সকালে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উভয় পক্ষ বাংলাদেশ-ইইউ অংশীদারিত্বের দীর্ঘমেয়াদী ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এটি একটি বিস্তৃত ও বহুমুখী সম্পৃক্ততায় পরিণত হয়েছে।

সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ও ইইউ রাষ্ট্রদূত সংস্কারমূলক উদ্যোগ, অভিবাসন ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন, আইনের শাসন এবং সুশাসনসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন এগ্রিমেন্ট (পিসিএ) স্বাক্ষরের জন্য একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ব্রাসেলস সফর নিয়েও আলোচনা হয়।