আমার গাড়ি রং সাইডে গেলে আমাকেও ধরবেন: ওবায়দুল কাদের

যানজটের সময় দ্রুত যাওয়ার জন্য প্রায়ই নগরীর প্রধান সড়কে উল্টোপথে চলেন অনেকে। এদের মধ্যে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা, রাজনীতিকরাও রয়েছেন। অত্যন্ত প্রভাওবায়দুল কাদেরবশালী বলে এদের কখনও বাধা দেন না ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। অনেকটা দেখেও না দেখার ভান করেন তারা। এবার এই প্রভাবশালীদের ধরতে নির্দেশ দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ প্রসঙ্গটি উঠলে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। বিআরটিএ’র মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে তিনি বলেন, সড়কের রং সাইড দিয়ে যাওয়ার জন্য এ পর্যন্ত কোনও প্রভাবশালী বা ল’ মেকারকে (আইন প্রণেতা) ধরতে দেখিনি। আপনারা ধরছেন না কেন?
ওবায়দুল কাদের আরও বলেন, আমার গাড়ি রং সাইডে গেলে আমাকেও ধরবেন। আইন প্রণেতারা আইন ভঙ্গ করলে তাদেরও ধরতে হবে।
মন্ত্রী বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে কত টাকা জরিমানা আর কতো গাড়ি ডাম্পিং করা হলো মানুষ সেটা দেখবে না। দেখবে এর ফলাফল কি হলো, ভোগান্তি কমলো কি-না। আমি এর রেজাল্ট চাই।
রাস্তায় অরাজকতা কমাতে ডাম্পিং, মামলা আর ভ্রাম্যমাণ আদালতসহ যে ধরনের অভিযান করলে দশটি জায়গায় অপরাধ কমবে সে ধরনের অভিযান চালাতে নির্দেশ দেন মন্ত্রী।
/ওএফ/এএ/