পুলিশের কাজ জনসাধারণের সেবা করা। বিপদে আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। নিজের জীবন বাজি রেখে প্রতিনিয়তই জনসাধারণের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে পুলিশ বাহিনী। এমনি এক আস্থা অর্জনের কাজ করে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন ডিএমপি’র সোয়াট টিমের সদস্য কনস্টেবল রিপন হোসেন।
মহাখালীতে বাসের সিটে বসতে গিয়ে স্যামসাং গ্যালাক্সি মেগা সিরিজ এর একটি দামী মোবাইল সেট পান তিনি। এরপর ফোন সেটের মালিকের সঙ্গে যোগাযোগ হয় তার।তিনি মালিককে মোবাইলটি নিয়ে যেতে বলেন।আজ (শনিবার) ডিএমপির মিডিয়া সেন্টারে মোবাইলের মালিক জিয়াউর রহমান জিমিকে তার মোবাইল ফোনটি ফিরিয়ে দেন কনস্টেবল রিপন।
মোবাইল ফোনটি ফেরত পেয়ে জিয়াউর রহমান জিমি কনস্টেবল রিপনের উদ্দেশ্যে বলেন, ‘সত্যি আপনার মতো পুলিশ কনস্টেবলের সততা আমাকে মুগ্ধ করেছে আমি কৃতজ্ঞ আপনার কাছে।’
/এআরআর/ এপিএইচ/