রবিবার (১০ এপ্রিল) দুপুর ১২টায় বিএনপির একটি প্রতিনিধি দল আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এই শুভেচ্ছা পৌঁছে দেন।
শুভেচ্ছা বার্তা নিয়ে যান বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বে সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, মহিলাদলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা। আওয়ামী লীগের পক্ষে দফতর সম্পাদক আব্দুর সোবহান গোলাপ এই শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন।
আসাদুল করিম শাহীন জানান, 'বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন। আমরা এ শুভেচ্ছা বার্তা ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে পৌঁছে দিয়েছি।'
/পিএইচসি/এসটিএস/এনএস/এজে/