প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার

বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধির লক্ষ্যে প্রবাসী বাংলাদেশিসহ দেশের সব নাগরিককে প্রণোদনা দিতে নতুন নীতিমালা অনুমোদন করেছে সরকার।

‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা-২০২৬’ মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নীতিমালার অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রণোদনা প্রদানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ দেশের সব নাগরিককে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে (এফডিআই) উৎসাহিত করা এবং বিনিয়োগ প্রবাহ বাড়ানোই এ নীতিমালার লক্ষ্য।