ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশনের সভাপতিমণ্ডলী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন করা হয়েছে।

রবিবার (৭ জুন) বাজেট অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজউদ্দিন আহমদ এই পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন।

মনোনীত সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন—বেগম সেলিমা রহমান (সংরক্ষিত মহিলা আসন-১), ড. মোহাম্মদ ওসমান ফারুক (কিশোরগঞ্জ-৩), জয়নাল আবেদিন (বরিশাল-৩), মোহাম্মদ শাহজাহান (নোয়াখালী-৪) ও শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫)।

স্পিকার জানান, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশনে উপস্থিত সভাপতিমণ্ডলীর তালিকায় যার নাম শীর্ষে থাকবে, তিনি স্পিকারের আসনে অধিষ্ঠিত হয়ে অধিবেশন পরিচালনা করবেন।